বাংলায় একটা জনপ্রিয় প্রবাদ আছে সেটা হল "বিচার মানি কিন্তু তাল গাছ আমার"। সেই অবস্তা হল আমার। গল্পটা খুলে বলি-
গ্রামের বাড়িতে দুই বাড়ীর সীমানা মাঝে একটা তাল গাছ বড় হয়ে উঠেছে। সেই দুই বাড়ীওয়ালাদের মাঝে আবার দা-কুমড়া সম্পর্ক। কেউ নিজেদের জায়গার তাল গাছের অংশ ছাড়তে নারাজ। এই নিয়া গ্রামে শালিশ হল, শালিসের সবাই দুই বাড়ীওয়ালাদের ভাল করে বুঝানোর পরেও তারা দুজন এক সাথে বলে উঠে, আপনাদের বিচারের সব বিষয় মানলেও তাল গাছ কিন্তু আমাকেই দিতে হবে।
এ কেমন মানা হল বুঝেন, এ ভিডিওটা যতবার দেখি ততবার মনে মনে বলি আর হেলা ফেলা করবো না। আর দিন বারটা পর্যন্ত ঘুমাব না। এখন থেকে শুধু পরিশ্রম করে নিজের পথ কে সুগম করবো। কিসের কি চুরে কি আর শুনে ধর্মের কথা। আমারও হল সেই অবস্থাই। এই সব মোটিভেশনাল ভিডিও দেখে ঘুমাই আর গুম থেকে জেগে যেই আমি সেই হয়ে যাই।
ভিডিওটা অনেক ভাল লাগে চাইলে আপনিও দেখে নিতে পারেন। আশা করি ভাল লাগবে।
No comments:
Post a Comment